ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় নিখোঁজের ১৩ দিন পর দুবাই প্রবাসী যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১০, ২০১৩ ১০:৫৮ অপরাহ্ণ

BenQ Corporationমো: খালেদ পারভেজ বখশ মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ১৩ দিন পর দুবাই প্রবাসী আব্দুল আজিজ (২৮) এর লাশ হাকালুকি হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধা ৭ টা দিকে  ভাটেরা ইউনিয়নের নোয়াগাঁও হীমকুড়ি  হাকালুকি হাওর  এলাকার ভাসমান পানি থেকে তার উদ্ধার করা হয়। নিহত আজিজ কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হাজী আব্দুল হকের কনিষ্ঠ পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুহস্পতিবার বিকেলে ভাটেরা ইউনিয়নের হাওরপারের লোকজন নোয়াগাঁও হীমকুড়ি  হাকালুকি হাওর এলাকায় ভাসমান পানিতে আজিজের লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধা ৭ টায়  লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দুবাই প্রবাসী আব্দুল আজিজ  ২৭ সেপ্টেম্বর থেকে  ১৩ দিন ধরে  নিখোঁজ ছিল। এ বিষয়ে তার পরিবার ২৮ সেপ্টেম্বর কুলাউড়া থানায় সাধারন ডায়েরী করে। প্রবাসীর পরিবার জানান, ২৭ সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়ী হতে কে বা কারা তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৮৪-৮৭৮৭৮৪) বার বার কল করে বাড়ীর বাইরে আসার জন্য বলে এবং তাদের সাথে ভাটেরা পুরান বাজারে  যাওয়ার জন্য অনুরোধ করে। তাদের কথা মত তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ী থেকে বের হয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের অন্য কিছু না বলে শুধু ভাটেরা বাজারে যাচ্ছেন বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ৬ অক্টোবর তার প্রবাসে যাওয়ার কথা ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!