ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের ‘মমতাময়’ ও ‘মমতাময়ী’ পুরস্কারের ক্রেস্ট প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৫, ২০১৪ ২:৪৯ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ শেরপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের সেবায় একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ‘মমতাময়ী’ ও ‘মমতাময়’ পুরস্কারের ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকালে শহরের মাধবপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই ক্রেস্ট বিতরণী সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শাহ মো. শামছুল হুদা। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি’র সদস্য শেরপুরের বিশিষ্ট সমাজসেবক বেগম রাজিয়া সামাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম হায়দার, সহ-সভাপতি আলহাজ্ব আফসার আলী প্রমূখ।
পুরস্কার বিতরণে শহরের খরমপুর মহল্লার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রওফ এবং তার স্ত্রী আমেনা বেগমকে সেবা ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার জন্য তাদের পুত্র বধূ ফাহমিদা আক্তার সুইটিকে ‘মমতাময়ী’ এবং শহরের নৌহাটা মহল্লার ফাতেমা খাতুনকে সেবা ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার জন্য করার জন্য তার ছেলে আলহাজ্ব হাবিবুর রহমানকে ‘মমতাময়’ পুরস্কারের ক্রেস্ট বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!