শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুর-সৈয়দপুর মহা-সড়কে যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট কয়ে ভ্যানের দু’যাত্রী নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার ভুষিবন্দর নামক স্থানে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তাফা জানান, যাত্রী নিয়ে ভ্যানটি রাস্তা পারা পারের সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী কোচ চাযা দেয়। এতে ঘটনাস্থলে কোচের চাপায় পিষ্ট হয়ে দু’যাত্রী নিহত হয়। নিহতরা হলেন, আজিজুল ইসলাম (৩৮) ও মানিক চন্দ্র রায়। মানিক চন্দ্র খানসামা কাচিনিয়া গ্রামের বাসিন্দা এবং আজিজুলের বাড়ি চিরিরবন্দরের ফতেজংপুর গ্রামে। ঘাতক কোচটি পালিয়েছে। লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দিনাজপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা
শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ ঢাকা বিশ^বিদ্যালয়’র ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিযে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে দিনাজপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নেতৃবৃন্দে।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক মাহমুদুল হক কোরায়েশী দুলালের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ ঢাকা বিশ^বিদ্যালয়’র ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল হক রবি, মহিলা সম্পাদিকা অধ্যাপক হাসিনা আখতার শিউলী, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, কৃষি উন্নয়ন ব্যাংক বিরল শাখার ব্যবস্থাপক শামসুল হক শাহ, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিম প্রমুখ। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




