আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় পদযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা ওয়ার্কার্সপার্টি। সোমবার বিকেলে ব্যানার, ফেস্টুন ও পতাকা সম্বলিত পদযাত্রাটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা এড. ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অধ্যক্ষ শিবপদ গাইন, নির্মল সরকার, অজিত কুমার মন্ডল, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক শেখ জাভিদ হাসান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি বিশ্বনাথ করাল, সাংগঠনিক সম্পাদক অমৃত মন্ডল, যুব মৈত্রী নেতা ফিরোজ বিশ্বাস, আবু হায়াত মোস্তফা কামাল বাবু, আব্দুল কাদের প্রমুখ। বক্তারা আগামি ২৯নভেম্বর ঢাকা মহাসমাবেশ সফল করার জন্য কর্মী-সমর্থকদের প্রতি উদাত্ত আহবান জানান।

কলারোয়ায় যুবলীগ নেতা বাবু হত্যা মামলায় জাপা সা.সম্পাদক গ্রেফতার

কলারোয়ায় যুবলীগ নেতা বাবু হত্যা মামলার এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল্লাহেল আলিম বাবু (৫০) উপজেলা জাতীয় পার্টির সা.সম্পাদক। যশোর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে কলারোয়া থানায় হস্তান্তর করে। কলারোয়া থানার এসআই মামুন জানান, ২০১৩সালে সরকার বিরোধী আন্দোলনের সময় নিহত উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন যুবলীগ নেতা বাবু হত্যা মামলায় (নং-(২৩)১১/১৩) অন্যতম আসামী ছলিমপুর গ্রামের মৃত আ.খালেক খাঁনের পুত্র উপজেলা জাতীয় পার্টির সা.সম্পাদক ও ছলিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল আলিম বাবুকে সোমবার যশোর থেকে গ্রেফতার করে যশোর কোতয়ালী থানা পুলিশ। পরে বিকেলে কলারোয়া থানা পুলিশের কাছে গ্রেফতারকৃতকে সোপর্দ করে যশোর থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।
কলারোয়ায় বিদ্যুতের সাব-স্টেশন ১০এমভিএ থেকে ১৫এমভিএ-তে রূপান্তর
কলারোয়ায় বিদ্যুতের সাব স্টেশন-১ আপগ্রেডেশন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোপিনাথপুরের সাব-স্টেশনে সুইচ টিপে এ কার্যক্রম চালু করা হয়। এখন থেকে কলারোয়াসহ সাতক্ষীরা সদরবাসী ওভারলোড জনিত কারনে লোডশেডিং মুক্ত থাকবে। দীর্ঘ প্রতিক্ষার পর সাব স্টেশন ১০এভিএ থেকে ১৫এমভিএ-তে রূপান্তরিত হয়েছে। কলারোয়া তথা সাতক্ষীরাবাসী আগামী ইরি মৌসুমে শত ভাগ সুবিধা ভোগ করবে বলে আশা করছেন সংশি¬রা। সোমবার সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত সাতক্ষীরা পল¬ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীসহ ট্রান্সফরমা সরবরাহকারী প্রতিষ্ঠান টিএস’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এ নতুন সংযোগ চালু করেন। এসময় উপস্থিত ছিলেন ডাইরেক্টর সিস্টেম অপারেশন দক্ষিনাঞ্চলের আব্দুল জব্বার, সাতক্ষীরা পল¬¬ী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী শংকর কুমার কর, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, সমিতি বোর্ডের সহ.সভাপতি ও এলাকা পরিচালক সাইফুল্যাহ আজাদ, ডিজিএম রেজাউল করিম খান, রিটেনার প্রকৌশলী বজলুর রহমান, এজিএম আব্দুস সালাম, এনফোর্স কো-অর্ডিনেটর লুৎফর রহমান, জুনিয়ার ইঞ্জিনিয়ার হোসেন আলী, মুন্সি আশেক-ই-এলাহী হিরক, আজিজুল ইসলাম প্রমুখ। উলে¬¬খ্য ঝাউডাঙ্গা জোনাল অফিসের আওতাধীন ৫২ হাজার গ্রাহক এ সুবিধা ভোগ করবেন।




