ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই জঙ্গিবাদের রাজত্ব কায়েম করে : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২২১
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই জঙ্গিবাদের রাজত্ব কায়েম করে : শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Hasina pm_ 10শ্যামলবাংলা ডেস্ক : বিএসপি-জামায়াত ক্ষমতায় আসলেই দেশে সীমাহীন দুর্নীতি, ব্যাপক অর্থ পাচার, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মিলানের হোটেল মিলানেফিয়োরিতে আওয়ামী লীগ ইতালি ইউনিট আয়োজিত স্থানীয় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা সভায় ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের ইতালি ইউনিটের সভাপতি ইদ্রিস ফরায়েজির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সর্ব ইউরোপীয় অনীল দাস গুপ্তা, সাধারণ সম্পাদক এসএ গণি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ, পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা সাধাররণ মানুষ, পুলিশ, বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর সদস্যকে পর্যন্ত হত্যা করেছে। পবিত্র কোরআন পোড়ানো এবং মসজিদে হামলাসহ দেশজুড়ে অরাজকতা তৈরি করেছিলো।
তিনি আরও বলেন, তারা শাহ এএমএস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, আইভি রহমানসহ আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতাকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত চিরদিন ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছিল।
দেশের ভাবমূর্তী ও মর্যাদা উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি সব ধরনের প্রচেষ্টা চালানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই কোন সংকটে পড়েছে তখনই প্রবাসী বাংলাদেশিরা গণতন্ত্র পুনরুদ্ধারে বিরাট ভূমিকা রেখেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও সামরিক শাসনের বিরুদ্ধে জনমত গঠন করেছে।
সরকারের ৫ বছর ৮ মাসের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে আমরা এ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। ইতোমধ্যেই আমরা ভারত এবং মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি করেছি। এ বিশাল সমুদ্রসীমা দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নান্দাইলের গৃহবধূ’র আগুনে পুড়ে মৃত্যু পরবর্তী সংবাদ থাইল্যান্ডের ফুকেটের ঘন জঙ্গল থেকে ১৩৪ জন বাংলাদেশি…