ads

শুক্রবার , ২৪ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বান্দরবানে রাম জাদীতে কঠিন চীবর দান অনুষ্ঠান পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৪, ২০১৪ ৬:২৭ অপরাহ্ণ

Dউসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানে রাম জাদীতে ৮তম কঠিন চীবর দান অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই চীবর দান অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে সকাল হতে বান্দরবান ছাড়াও রাঙ্গামাটি-খাগড়াছড়ি থেকে অসংখ্য ভক্ত রাম জাদীতে এসে বিভিন্ন পানীয় ও খাদ্যজাতীয় দ্রব্য দান করে। বুদ্ধের প্রতি ফুল ও আহার পুজা দিতে ভীড় করে বিভিন্ন বয়সী ভক্তরা।
এরপরই রাম জাদীর উদ্দেশ্যে প্রদক্ষিণ শেষে অষ্ট ও দশশীল প্রার্থনায় অংশ নেয় ভক্তরা। প্রার্থনায় আরও অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ভক্তদের পাশাপাশি তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে আমন্ত্রিত বিহারাধ্যক্ষ ও শমণরা উপস্থিত ছিলেন।
প্রতি বছর প্রবারণা পূর্ণিমা পরই বৌদ্ধ ধর্মানুযায়ী এক মাস পর্যন্ত কঠিন চীবর দান অনুষ্ঠান পালিত হয়ে থাকে। তাদের বিশ্বাস বুদ্ধ ও বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে এই চীবর দানের মাধ্যমে পূণ্য লাভ করা যায়। এ উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী এই কঠিন চীবর দানোৎসব পালিত হয়।
প্রার্থনায় ধর্মদেশনা দেয় উজানী পাড়া রাজগুরু বিহারাধ্যক্ষ ও স্বর্ণ মন্দির প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের।

Need Ads
error: কপি হবে না!