ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে কৃষি ও মত্স্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি : বিপাকে চাষীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ২:০৫ অপরাহ্ণ

Jhinaigati Picঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : পাহাড়ী ঢলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় কৃষি ও মত্স্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এ উপজেলার চাষীরা পড়েছে মহাবিপাকে। গত সপ্তাহে কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা মহারশি, কালঘোষা, সোমেশ্বরী ও মালিঝিনদীর পানিতে উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পাহাড়ী ঢলের পানির তোড়ে এলজিইডি’র রাস্তাঘাট বিধ্বস্ত হয়। পানিতে তলিয়ে শাকসবজির বাগান আমন ধানের ক্ষেত ও পুকুরের মাছের ক্ষতি সাধিত হয়। ঢলের পানির তোড়ে বিভিন্ন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে বহু ফসলী জমিতে বালির স্তর পড়ে। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে যাচ্ছে। বাড়ছে পানিবন্দী মানুষের আহাজারি।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কোরবান আলী বলেন, অতি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে উপজেলার সর্বত্র প্রায় ৫ হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষেত প্রায় ১শ’ হেক্টর জমির শবজি ক্ষেত পানিতে তলিয়ে ক্ষতি সাধিত হয়। উপজেলা প্রকৌশলী আমির আলী বলেন, পাহাড়ী ঢলের পানির তোড়ে এলজিইডির বহু রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে এবং অনেক স্থানে রাস্তাঘাট হুমকির মুখে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে মত্স্য চাষী ও উপজেলা মত্স্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্যের সাথে কথা বলে জানা গেছে, পানিতে তলিয়ে শতশত পুকুরের প্রায় কোটি টাকা মুল্যের মাছ ভেসে গেছে। ফলে এ উপজেলার কৃষক ও মত্স্য চাষীরা পড়েছে মহাবিপাকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!