ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্তকরণে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রশংসা বিএনপি নেতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ৬:৪১ অপরাহ্ণ
ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্তকরণে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রশংসা বিএনপি নেতার

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর : সারা দেশে ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ায় গাজীপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভূয়সী প্রশংসা করেছেন।

Shamol Bangla Ads

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে গাজীপুরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার ওইসব কথা বলেন। এসময় গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালীমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (দফতর) ডাঃ মাজহারুল আলম, কাজী মাহবুব-উল হক গোলাপ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, নাসিমুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি আরো বলেন, ভূয়া মুক্তিযোদ্ধা তিনি যে দল ও মতেরই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সারা দেশে ওই ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে না পারলেও নিজ জেলা গাজীপুরকে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানিয়েছেন।

Shamol Bangla Ads

হাসান সরকার আরো বলেন, গাজীপুরে একের পর এক খুনের ঘটনায় জেলাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন। অবৈধ অস্ত্র এবং মাদকে ভাসছে গাজীপুর জেলা। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের উদ্যোগের সফলতা দেখতে চায় এ জেলার সাধারণ মানুষ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!