ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৯:২৩ অপরাহ্ণ

bracধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা : ব্র্যাক ধামইরহাট উপজেলার অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর আয়োজনে এক মতবিনিময় সভা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় প্রাণীসম্পদ অফিসার ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রণী সম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান।
ব্র্যাকের কর্মসূচী সম্পর্কে বিষয় উপস্থাপন করেন নওগাঁ জেলা অতি দরিদ্র কর্মসূচির সেক্টর ষ্পেশালিষ্ট শাহীনুর রহমান, ধারণা পত্র পাঠ করেন জেলা সোশ্যাল কমিউনিকেটর (এডভোকেসি) শেখ আ. করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সমাজ সভানেত্রী পারুল বেগম, গ্রাম দারিদ্র বিমোচন কর্মসূচী ফতেপুর শাখা ব্যবস্থাপক বশির উদ্দীন ও গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি ডা. মিজানুর রহমান।

Need Ads
error: কপি হবে না!