কুষ্টিয়া প্রতিনিধি : ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর কুষ্টিয়া শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার নিতৃত পল্লী কমলাপুর বাজারে এ ব্যাংক শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার। ব্যাংকের এজেন্ট ও কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এ ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোঃ সিরাজুৃল ইসলাম, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ এ এফ এম আমিনুল হক রতন ও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক কর্মকান্ডে গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা পৌছে দিতে নিরলসভঅবে কাজ করে যাচ্ছে। গ্রামের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশ বাড়াতে পারে, সে লক্ষ্যে বর্তমানে শহর ও পল্লী অঞ্চলে এই এজেন্ট ব্যাংকের শাখা চালু করছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহক, ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা,সাংবাদিক ওসুধীজন এসময় উপস্থিত ছিলেন।




