ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামুনুলকে স্বাগত জানালেন সৌরভ

ইফতেখার হোসেন পাপ্পু
সেপ্টেম্বর ৭, ২০১৪ ৩:২৪ অপরাহ্ণ

mamunulশ্যামলবাংলা স্পোর্টস : ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) অ্যাটলেটিকে ডি কলকাতায় শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশ অধিনায়কের আজীবন লালিত স্বপ্ন এবার পূরণ হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দলে খেলার মধ্যে দিয়ে।স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত মামুনুল।
তিনি বলেন, স্বপ্ন পূরণ হলো। এখন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। আমাদের দাদা’র দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আর অপেক্ষার তর সইছে না।
২৫ বছর বয়সের সেন্ট্রাল মিডফিল্ডার মামুনুলকে নিজ দলে সই করাতে পেরে খুশি সৌরভও, ‘ ভারত এবং বাংলাদেশ দুই দেশের লক্ষ লক্ষ মানুষ ফুটবল ভালবাসে। সীমান্তের দুই পারেই বরাবর ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহ। আমাদের দেশে মামুনুলকে স্বাগত জানাচ্ছি। আইএফএ শিল্ডেই দেখা গেছে ও কী করতে পারে। আমি নিশ্চিত কলকাতা এবং বাংলাদেশ ওকে আইএসএলে দেখার জন্য অপেক্ষা করছে।’

Need Ads
error: কপি হবে না!