ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ

S Hasinaমোঃ ফারুক হোসেন, ঢাকা : চারদিনের সরকারী সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্প্রত্রী শেখ হাসিনা। ধানমন্ত্রীর দফতর সূত্র জানায়, শনিবার রাতে তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন। জাপান দারিদ্র্য বিমোচন, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ উত্পাদন, মানবসম্পদ উন্নয়নের মতো বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সফরের ফলে সহযোগিতার সব ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো দেশে এটি হবে শেখ হাসিনার প্রথম দ্বি-পাক্ষিক সফর এবং প্রধান মন্ত্রী হিসেবে জাপানে এটি হবে তার তৃতীয় সরকারি সফর। এবারের সফরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন কারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার মধ্যরাত ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে বেলা ১টায় জাপান সময় ফ্লাইটটির টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রোটো কল প্রধান শিজেউ কিহিরো কিবি মান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!