মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অগ্রণী ব্যাংক এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃষি ঋণ বিতরন ও আদায় উদ্বুদ্ধ করন সমাবেশ। ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার খামারের বাজারে (৩নং তারাটি ইউনিয়ন) আয়োজিত ওই সমাকেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের ময়মনসিংহ সার্কেল এর মহাব্যবস্থাপক মো: হরমুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মহাব্যাবস্থাপক মো: আব্দুল গফুর ও মো: আব্দুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক মুক্তাগাছা শাখা ব্যবস্থাপক মো: আব্দুস সবুর।
ওই সমাবেশে গ্রাহক ব্যাংক সম্পর্ক , কৃষি ঋণের সুবিধা , ঋণ দান ও আদায়ের পদ্ধতি, সুদেরহার প্রভৃতি বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে আলোচনা হয় । গ্রাহক তাদের অভিযোগ, পরামর্শ ও মূল্যবান মতামত তুলে ধরেন। এই অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহন ছিল ঈর্ষনীয়। স্বত:স্ফুর্তভাবে কৃষকগন তাদের অভিমত ব্যক্ত করেন এবং তাদের মতামত তুলে ধরেন।




