ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে সদর ইউনিয়ন জামাতের আমীর থানা-পুরিশের হাতে গ্রেফতার হয়ে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে উপজেলার পাঁচটিকরী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে সদর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মফিজ উদ্দিন(৪৫) কে তাঁর বাড়ী থেকে হাতেনাতে গ্রেফতার করে। সূত্রে আরো জানা গেছে, জামাত নেতা মাওলানা মফিজ উদ্দিন মামলার ওয়ারেন্ট আসামী ছিলো বলে জানা গেছে।
ভোলাহাটে সুশাসন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলাহাটে দলদলী ইউনিয়ন পরিষদের সুশাসন উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা বুধবার সকালে অত্র ইউনিয়ন মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার মজিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিনিধি আওয়াল হোসেন, স্বাস্থ্য সহকারী সালাউদ্দিন আহমেদ, ইউপি সচিব রবিউল ইসলাম, ইউপি সদস্যদের মধ্যে আব্দুল বারী, আব্দুর রাজ্জাক, মোস্তাকিম, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আফতাব উদ্দিন, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, সাকিলা বেগম, আকলিমা বেগম, রয়েদা আক্তার, শিক্ষক সারোয়ার জাহান, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, এনজিও জিবাসের ইউ.ই.ডব্লিউ কাব্বার আলী, সিএইচপি সাকেরা ইয়াসমিন। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি স্থায়ী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। #
ভোলাহাটে বিএনপি’র হাত্তি আমিনের ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের জেল
ভোলাহাটে বিএনপি’র কেডার নামে খ্যাত পুলিশ পেটানো হাত্তি আমিন অবশেষে পুলিশের আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা প্রদাণ করেছে বলে জানা গেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর(বাবুবাজার) গ্রামের মৃত মুনুরুদ্দিনের ছেলে আল-আমিন ওরফে হাত্তি আমিন (৩৫) আম ফাউন্ডেশন সংলগ্ন বাসষ্ট্যান্ড কাউন্টারের সামনে হতে নিশাষক্ত অবস্থায় লাদনা হাতে পাবলিকসহ সকলের সাথে মাতলামি ও অকথ্য ভাষায় গালিগালাজ করলে ঘটনাস্থলে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ খবর পেয়ে হাত্তি আমিনকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত আসামী হাত্তি আমিনকে ৬ মাসের সাজা প্রদাণ করেন। সাজাপ্রাপ্ত আসামীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, আসামী আল-আমিন ওরফে হাত্তি আমিন সম্প্রতি পুলিশের এক কনষ্টবলকে পিটিয়ে মারাত্বক ভাবে জখম করেছিলেন বলে কথিত রয়েছে।




