ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবকে পিঠে তুলে নাচবেন শাহরুখ!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ

Shakib_shahrukh_ 7শ্যামলবাংলা স্পোর্টস : সাকিব আল হাসানকে পিঠে তুলে নাচতে চান কোলকাতা নাইট রাইডার্স মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০ মে মঙ্গলবার রাতে ব্যাট হাতে ঝলসে উঠে সাকিব আল-হাসান কোলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে জিতিয়ে দেওয়ার পর সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন বলিউড ব্লক বাস্টার শাহরুখ।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যখন সাকিব-রবিন-গাম্ভির-মানীষরা হাত খুলে একেকটি বল তুলো ধুনো করছিলেন তখন আনন্দে ফেটে পরছিলো দর্শক। আনন্দে ভাসছিলেন শাহরুখ খানও। খেলার পর শাহরুখ খান তার প্রকাশ ঘটান টুইট করে। তিনি লেখেন, ‘কেউ আমাকে থামাও!!!! রবিন তুমি দারুণ, গাউতি তোমার হাসিটি সবার সেরা। মানীষ মাই বয় আর সাকিব আমি তোমাকে পিঠে তুলে নিতে চাই।’
ওই ম্যাচে ২১ বলে ৪৬ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন সাকিব আল হাসান। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে ১২ বল বাকি থাকতেই দলকে জয়ের দ্বারে পৌঁছে দেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!