মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের আয়েজনে গতকাল ২০মে মঙ্গলবার দুপুর ১২টায় ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়।

থানা প্রাঙ্গনে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর এর সভাপতিত্বে ও ওসি তদন্ত আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানবিশ এ এসপি রফিকুল ইসলাম ও মুনাদির ইসলাম চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল।
এসময় উপস্থিথ ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক মোঃ শাহাজাহান, আব্দুল লতিফ, তোফজ্জল হোসেন চিনু মিয়া, ইছহাক চৌঃ ইমরান, সাবেক ইউপি চেয়ারম্যান মুকিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ এর সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামিম, ফয়জুর রহমান ফুল, কায়ছার আরিফ, সাংবাদিক তারেক হাসান, নাজমুল ইসলাম, আব্দুল করিম বাচ্চু, রবি মল্লিক, সুজনের সম্পাদক বদরুল হোসেন খান প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের পেশ ইমাম আব্দুল আহাদ।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য, ব্যবসায়ী নেতা, শিক্ষক, সাংবাদিক ও পরিবহন নেতৃবৃন্দরা উপজেলার নানা সমস্যা তুলে ধরেন।




