ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে চালু হল ইন্টারনেট ফোন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

MAবাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি :  ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্টারনেট ফোন (আইপি) চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইন্টারনেট ফোনের মাধ্যমে এনালগ ফোনে কথা বলে এর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য  প্রফেসর ড. মো: রফিকুল হক।
হেকেপ প্রকল্পের অর্থায়নে এ ইন্টারনেট ফোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের প্রদান করা হবে বলে জানান, প্রকল্প পরিচালক প্রফেসর ড. আলী আশরাফ। প্রাথমিক পর্যায়ে প্রায় ১০০ টি  ইন্টারনেট ফোন সরবরাহ করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে টেলিফোন পাওয়ার উপযোগী সকলকে এ ফোন প্রদান করা হবে। প্রতিটি আইপি ফোনের মূল্যে ৬,২৫০ টাকা দরে ক্রয় করা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এনালগ টেলিফোন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের  প্রয়োজন মেটাতে হলে অতিরিক্ত ৯ লক্ষ টাকার যন্ত্রপাতি ও এনালগ টেলিফোন ক্রয় করতে হবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের  ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে আইপি টেলিফোনের ব্যবহার অনেকাংশে ফলপ্রসূ ও লাভজনক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো: আব্দুর রশীদ, যন্ত্র সংরক্ষন শাখার প্রধান প্রফেসর ড. আবু তাহের মো: জিয়াউদ্দিন, প্রধান প্রকৌশলী, আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ ও সবুজবাংলাদেশ২৪.কম-এর প্রধান সম্পাদক ড. মো: সহিদুজ্জামান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!