স্টাফ রিপোর্টার : শেরপুরে বিএনপি আদর্শের জাতীয়তাবাদী আইনজীবী নেতা এডভোকেট মোহাম্মদ রুকনুজ্জামান রোকন আওয়ামী লীগে যোগদান করেছেন। ২০ মে মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি অঙ্গণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শ্রীবরদীর আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, খরিয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আরিফুর রহমান সুমন, এডভোকেট রওশন কবীর আলমগীর, সাবেক ছাত্রনেতা আল আমিন আলিম প্রমুখ।




