টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের নির্বাচন ১৯ মে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পূন হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ১লাখ ১৯ হাজার ৭৭জন ভোটার নিয়ে ৪৯টি কেন্দ্রে ২৯১টি বুথ গুলোতে সকাল বেলাতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা ভাড়ার সাথে সাথেই ভোটারের সংখ্যা বেশী ছিলো। এ নির্বাচনে ৫জন চেয়ারম্যান,১০জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫জন নির্বাচনে অংশ নেয়। বর্তমানে ভোট গণনা চলছে। এ বিজয় কার ঘরে যায় এটাই এখন দেখার ব্যাপার।




