ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলিউডে আসছেন এমা ওয়াটসন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ৯:২৩ অপরাহ্ণ

ema+watsonশ্যামলবাংলা বিনোদন : বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ‘হ্যারি পটার’-খ্যাত এমা ওয়াটসনের। সবকিছু ঠিকঠাক থাকলে, শেখর কাপুরের চলচ্চিত্রে ‘পানি’তে অভিনয় করার কথা রয়েছে এই ব্রিটিশ অভিনেত্রীর। মার্কিন অভিনেতা জন ট্রাভোল্টা বলিউডে অভিনয়ের কথা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে সিনেমায় ‘কাই পো চে’ তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাধছেন ওয়াটসন। ‘পানি’ চলচ্চিত্রে অভিনেতা, অভিনেত্রী বাছাই করার বিষয়টি বরাবরই গোপন রাখা হয়েছে। শুধুমাত্র পরিচালক শেখর কাপুর আর প্রযোজক আদিত্য চোপড়াই সঠিক তথ্যটা জানেন।
ইয়াশ রাজ ফিল্মসের এক সূত্রের বরাত দিয়ে আইবিটাইমস ইন্ডিয়া জানায়, খুব শিগগিরই একটা বড় ধরনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘পানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রথমে হৃত্বিক রোশানের নাম শোনা গেলেও পরে সুশান্ত সিং রাজপুতের নাম নিশ্চিত করা হয়।
আইএমডিবিতে পাওয়া তথ্য অনুযায়ী এ চলচ্চিত্রের কাহিনি অনেকটা এ রকম হবে- ভবিষ্যৎ পৃথিবীর ঘটনা নিয়ে ‘পানি’ চলচ্চিত্রের কাহিনিটি লেখা হয়েছে। যেখানে পানির অভাবে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হবে। এখন থেকে ৩৫ বছর পর, ২ কোটি জনবসতির এক শহরে তীব্র পানির সংকট দেখা দেবে। এ শহরের দুটি দল, পানির ভাগবাঁটোয়ারা নিয়ে এক যুদ্ধে লিপ্ত হবে, যাকে বলা হচ্ছে ‘পানিযুদ্ধ’। এই দুটি দলের মধ্যে একদলের কাছে পানি থাকবে আরেকদলের কাছে থাকবে না। একটা সময়ে পানিই হয়ে উঠবে সমাজ ও অর্থনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার।

Need Ads
error: কপি হবে না!