তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ মে রবিবার সকালে কুমিল্লার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং ওমেন্স এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমন্টে অর্গানাইজেশন (উইডু) এর সহযোগীতায় দাঁতের যতœ নিয়ে কুমিল্লার কলেজ ছাত্র ও শিক্ষকদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান এই সেমিনার উদ্বোধন করেন। ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এতে প্রধান আলোচক হিসেবে বিস্তারিত আলোচনা করেন। ‘মুখ ও দাঁতের যত্নে সচেতন হউন, দন্তক্ষয় রোধ করুন’ এবং ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি, দন্তক্ষয় রোধে সঠিক তথ্য খুঁজি’ -বিষয় নিয়ে প্রধান আলোচক দন্তক্ষয়ের কারণ, এর কুপ্রভাব, ক্ষয় হওয়ার প্রক্রিয়া, উপসর্গ ও লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করেন। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিন ও জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দিন।




