ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে মামার বাড়ি বেড়াতে গিয়ে কিশোরী ধর্ষিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৮:৩৫ অপরাহ্ণ

rapeআজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে এসে এক কিশোরী (১৪) ধর্ষিত হয়েছে। ১৭ মে শনিবার রাতে উপজেলার শিলাসী গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ধষিতার মা বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

পরিবার ও দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় ,পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শিলাসী গ্রামের চান্দু মড়লের ছেলে বখাটে নাজমুল হক গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শিলাসী গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরীকে বাড়ির উঠান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার আত্মচিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে আসলে ধর্ষক নাজমুল পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মাতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল­াহ জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!