ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সঞ্চিতা হোড় দিপুর একক সঙ্গীতানুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ৭:০৩ অপরাহ্ণ

Horরেজাউল করিম, শেরপুর : শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪ মে বুধবার রাতে বিশিষ্ট কন্ঠ শিল্পী সঞ্চিতা হোড় দিপু’র একক সঙ্গীতানুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

Shamol Bangla Ads

কন্ঠশিল্পী সঞ্চিতা হোড় দিপু রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালনগীতি, কীর্তন, বৈঠকী গানসহ একটানা আড়াই ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন। শ্রোতারা তন্ময় হয়ে শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন। এসময় শিল্পীকে সঙ্গীতায়োজনে সহায়তা করেন তবলায় জেলা কালচারাল অফিসার তমাল বোস, কী-বোর্ডে মজিবর রহমান ও প্যাড ড্রামে রতন সাহা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গানের শেষে শিল্পীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মো. খুররম, সাবেক পৌর মেয়র লুত্ফর রহমান মোহন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!