দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৬ জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭৯ জন। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।









