মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারের হাইটেক কম্পিউটার দোকানের ভেতর থেকে বুধবার দুপুর ১টার দিকে ভারতীয় একটি রিভলভার উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। এ সময় দোকোনের মালিক মোঃ জাকির হোসেন(২৫)কে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দাসের বাজারর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে হাইটেক কম্পিউটার নামে একটি দোকানের ভেতর থেকে ভারতীয় একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। এ সময় বর্নী ইউনিয়নের বর্নী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দোকানের মালিক মোঃ জাকির হোসেন কে আটক করে বড়লেখা থানায় নিয়ে আসে। এ ঘটনায় দোকানের মালিক জাকির হোসেনের প্রতি প্রচুর সন্দেহ না থাকায় দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও বর্নী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল উদ্দিন এবং দাসের বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় বড়লেখা থানা পুলিশ একটি জিডি করেছে।
বড়লেখা থানার উপপরিদর্শক(এসআই) কাজী মোঃ জিয়া উদ্দিন রিভলবার উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যান ও দাসেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকের জিম্মায় জাকির হোসেনকে ছেড়ে দেয়া হয়েছে।




