ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পুলিশ কনস্টেবলকে গণধোলাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৮, ২০১৪ ৩:৫৭ অপরাহ্ণ
চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পুলিশ কনস্টেবলকে গণধোলাই

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : স্কুলছাত্রীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণের চেষ্টাকালে পুলিশের এক কনস্টেবলকে ধরে গণধোলায়ের পর থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ওই পুলিশ কনস্টেবললের নামে মামলা দায়েরর পর বুধবার তাকে আদালতে চালান করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার উকিলফাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ কনস্টেবলের নাম শাহাদত আলী (কং নম্বর ৫০৩)। তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের মোল­াপাড়া গ্রামে। পুলিশ ও একাডেমী সূত্র জানায়, ২০১০ সালে সারদায় প্রশিক্ষণ গ্রহণকালে শাহাদতের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্থানীয় স্কুল ছাত্রীর। এদিকে ৫ মাস আগে শাহাদত আবারও প্রশিক্ষণে সারদায় আসলে প্রেমের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হয়। তাকে ডেকে নিয়ে বাড়ীর পাশে একটি ঝোপের আড়ালে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং কনস্টেবলকে উত্তম মাধ্যম দিয়ে থানায় সোপার্দ করে। ঘটনার রাতেই মেয়েটি বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং শাহাদতকে আদালতে চালান করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!