রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিনের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মতবিনিমিয় করেছেন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ,মনির হোসেন বাবুল, আবু ছায়েদ মোহন, এসএম বাবুল বাবর, একেএম মিজানুর রহমান মুকুল, মোঃ ইব্রাহীম, এমরান হোসেন পাটওয়ারী, আউয়াল হোসেন পাটওয়ারী, জাকির হোসেন পাটওয়ারী, বেলায়েত হোসেন বাচ্চু, মোঃ ফারুক হোসেন, মোঃ সোহরাব হোসেন, লক্ষণ মজুমদার, মোশারফ হোসেন, প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সাংবাদিকদের খুরদার লেখনীকে সন্ত্রাসীরা ভয় পায়। সাংবাদিকদের কলম থাকবে সত্যের পক্ষে। তাহলে জাতি উপকৃত হবে। তিনি আরো বলেন, রামগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের কাছে বিপুল পরিমান অবৈধ অস্ত্র রয়েছে। এসব অস্ত্র উদ্ধার করতে প্রশাসনকে জোরালো অভিযান চালাতে হবে। তা না হলে উপজেলা ব্যাপী খুন খারাবি ও সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বাড়তে থাকবে। আপনারা পত্র-পত্রিকায় লিখলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে। সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। রামগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, সুন্দর, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাকে সহযোগিতা করবেন। সবার সহযোগিতা পেলে রামগঞ্জকে মদ, জুয়া ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবো। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নেই। ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল সামাজিক অপরাধ দূর করতে সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।




