নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা থেকে মাদক সমূলে নির্মূল করা হবে। নরসিংদীতে যে সব অপরাধ সংঘঠিত হয় সেগুলির বেশির ভাগই মাদক সংশ্লিষ্ট। সদর মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় সভাপতির ভাষনে নরসিংদীর নবনিযুক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ কথা বলেন। এ এস পি জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহনেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোখলেছুর রহমান, নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী,নরসিংদী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক,বিশিষ্ট শিল্পপতি মোজাম্মেল হক ভূঞা,মাধবদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মকবুল হোসেন,চিনিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এন জামান,চেয়ারম্যান মাইনুল ইসলাম ভুঞা, চেয়ারম্যান নাজিম উদ্দিন,চেয়ারম্যান আঃ বাকির,কমিশনার মোবারক হোসেন,কমিশনার নার্গিস বেগম,কমিশনার ইয়াছমিন সুলতানা,নরসিংদী পৌর সভার কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক লাভলু,নরসিংদী শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা সহ নরসিংদী শহরের কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ । পুলিশ সুপার বলেন রাজনৈতিক কারনে গত এক বছর কমিউনিটি পুলিশের কার্যক্রম স্থবির ছিল। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরো বলেন নরসিংদী জেলার সবকটি উপজেলার কমিউনিটি ফোরামের কমিটিকে সক্রিয় করা হবে। আগামী জুন মাসে জেলা সদরে কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মেলন করা হবে। এতে ঢাকা থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। মত বিনিময় সভায় আগত কমিউনিটি ফোরামের নেতৃবৃন্দ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং সম্ভাব্য সমাধানের ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। মত বিনিময় সভায় রাজনীতিবিধ,জনপ্রতিনিধি,সাংবাদিক,ব্যবসায়ী সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




