ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই : শৈবাল চৌধুরী

খবর টি পড়েছেন : ৪২৭
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই : শৈবাল চৌধুরী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সম্প্রীতি ও শান্তি এই দু’টি বিষয়ই একটি সভ্য মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ।সমাজে যদি শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না যায় তাহলে সম্প্রীতি নষ্ট হয়। যা সমাজ ধারাকে বাধাগ্রস্ত করে।
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হলো ন্যায় বিচার ও পারষ্পরিক শ্রদ্ধার অভাব। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো অন্যায়ের শিকার হয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তখন সেই ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ এবং বিচার পদ্ধতির প্রতি অসহিষ্ণুতার তৈরি হয়। যা সমাজে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। পারষ্পরিক শ্রদ্ধাবোধ ও পরমত সহিষ্ণুতার অভাব সঙ্কীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তৈরি করে। সাম্প্রদায়িকতা অনেক ধরনের হতে পারে। যেমন, ধর্মীয় সাম্প্রদায়িকতা , গোত্রীয় সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা থেকে শুরু করে বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি বিভিন্ন বিষয়ে মানুষের মন সাম্প্রদায়িক চিন্তায় কুলষিত হতে পারে।
শান্তি-সম্প্রীতি এবং সমৃদ্ধি একে অন্যের সম্পূরক। জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই উন্নতি ও সমৃদ্ধির জন্য শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক চেতনার ব্যাপক বিকাশ প্রয়োজন | কারণ, কোনো দেশে সাম্প্রদায়িক সুসম্পর্ক বজায় না রেখে, কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।সাম্প্রদায়িকতা মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় উন্নতির অন্তরায়। জাতীয় অর্থনৈতিক ও সামাজিক স্হিতিশীলতার জন্য শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য । কাজেই শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশের বিকল্প নেই।সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশের জন্য পারষ্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিক মেলামেশা, পরোপকারী মনোভাব বিশেষ গুরুত্ববহন করে। ধর্ম-বর্ণ, জাতি-গোত্রভেদ উপেক্ষা করে সবার আগে আমাদের মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দিতে হবে।
এই পৃথিবী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি। পৃথিবীতে বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা-কালোর ব্যবধান থাকলেও, সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। মানুষ জাতি, গোত্র, বর্ণ, বংশকৌলীন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডি-বদ্ধ করে ফেলে। কিন্তু মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ। তাই দেশে-দেশে, মানুষে-মানুষে ধর্ম ও বর্ণের পার্থক্য করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। আমাদের প্রতিটি নাগারিকের প্রধান কর্তব্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনকে মজবুত ও সুপ্রতিষ্ঠিত করে তোলা। তাতেই সবার কল্যাণ ও মঙ্গল নিহিত।
শান্তি এবং সম্প্রীতি নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়। বরং খাদ্য, বস্ত্র, বাসস্হানের মতো অত্যন্ত মৌলিক একটি প্রয়োজন। শান্তি ও সম্প্রীতিই যদি নিশ্চিত করা না যায়, যদি মানুষের ব্যক্তিগত নিরাপত্তা প্রতিষ্ঠা করা না যায়! নির্বিঘ্নে মতামত প্রকাশ এবং বিভিন্ন মতের সহাবস্থান যদি নিশ্চিত করা না যায়! তাহলে মানব সভ্যতার এত এত উন্নতি ও বিকাশ মিথ্যা হয়ে যায়। হাজার বছরের মানব সভ্যতার পথচলা অর্থহীন হয়ে দাঁড়ায়।
সৃষ্টির উষালগ্নে মানুষ যেমন বিভিন্ন কারণে নিরাপত্তাহীনতায় ভুগতো। হাজার হাজার বছরের পথ-পরিক্রমা ও বিবর্তন শেষে যদি আজ এই তথাকথিত সভ্য ও আধুনিক সমাজেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে! তবে সেটি মানব সভ্যতার সকল অর্জনকেই প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং, মধ্যযুগের কবি বড়ু চন্ডীদাসের দর্শন,“ শুনহে হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ” ই হোক আমাদের চলার পাথেয়। এতে সমগ্র মানব জাতির মঙ্গল নিহিত।

Shamol Bangla Ads

লেখক : শাহ্ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী (শৈবাল), সাধারণ সম্পাদক, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন ও  প্রোগ্রাম অফিসার, আইইডি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাকালে আমার দায়িত্ব ও কর্তব্য কথা পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম : সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন একটি গণমাধ্যম আওরঙ্গজেব আকন্দ

সর্বশেষ - সমকালিন নিবন্ধ

Shamol Bangla Ads