ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের গয়নাঘাট এলাকা থেকে অবৈধভাবে পরিবহনকালে ৫লাখ বাগদা রেনুসহ ১৫জনকে আটক করেছে ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি এ অভিযান চালায়।

আটকরা হলেন মো:কামাল (৩০), হানিফ (৩০), রফিক (২৩), সেলিম (২৫), কালু (২৫), রিয়াজ (১৯), জামাল (৩০), মালেক (৩০), সফিজল (৩৫), শরিফ (২২), আক্তার (২০), কামাল (২৫), সুজন (২০), কবির (২২) ও হান্নান (২৫)।
এদের বাড়ি জেলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন উপজেলায়। পরে এসব রেনু মেঘনায় অবমুক্ত করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো: হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে সংবাদ পেয়ে ভোলা ডিবি পুলিশের এসআই তাজের নেতৃত্বে একটি টিম বোরহানউদ্দিনে অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বাগদা রেনু পরিবহন করে ভোলা থেকে অন্য জেলায় পাচারের সময় পুলিশ গয়নাঘাট এলাকা থেকে ২৮ ড্রাম বাগদা রেনু আটক করে। আটক করা রেনুর পরিমাণ ৫লাখ ৬০হাজার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্তিতিতে পুলিশ ওই মাছ রাতেই মেঘনায় অবমুক্ত করে দেয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।




