ads

বৃহস্পতিবার , ৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৮, ২০১৪ ১:২৩ অপরাহ্ণ

muhit0_57858শ্যামলবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের (২০১৪-১৫) বাজেটে কালো টাকা সাদা করার কোন সুযোগ থাকবে না। তিনি ৮ মে বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত বাজেট পরামর্শক কমিটির বৈঠকে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, রাজস্ব আয় ৫ শতাংশ হারে বাড়ানো উচিত। যে হারে বাড়ছে তা যথেষ্ট নয়। জাতীয় উৎপাদন সুরক্ষা নীতি অব্যাহত থাকবে।
পরামর্শক কমিটির বৈঠকে এফবিসিসিআই বাজেট প্রস্তাবের মধ্যে আয়করের ওপর ১৭৫টি প্রস্তাব উপস্থাপন করছে। তাদের প্রস্তাবে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা আগামী ১০ বছরের জন্য নির্দিষ্ট করে দেয়া হবে। তিনি বলেন, গত ৫ বছরে জাতীয় রাজস্ব আদায় হয়েছে ৩ শতাংশ। আগামী ৫ বছরে আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ৫ শতাংশ ।

Need Ads
error: কপি হবে না!