ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলায় সরবরাহকৃত পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ১টি খুঁটির কারণে যেকোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বৃহত্তম বিলভাতিয়া বিলের ঐতিহাসিক জাগলবাড়ীর ঢিপের পশ্চিমে অবস্থিত পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ১টি খুঁটি তারের ভরে উত্তর-দক্ষিণমুখী হয়ে নুইয়ে পড়েছে। পলী বিদ্যুতের ঐ খুটির নম্বর-বিসি-৫০ (কাঠের তৈরী) বলে প্রত্যক্ষ করা গেছে। এমনিতেই ভোলাহাট উপজেলায় পলীবিদ্যুতের ভেলকীবাজীতে জনজীবন অতিষ্ঠ। কল-কারখানা থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স সামগ্রী চালানো দায় এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করা কঠিন হয়ে দাড়িয়েছে। বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে। সামনে সকল মাধ্যমিক বিদ্যালয় গুলির ষাম্মাসিক পরীক্ষা শুরু হবে। পল্লীবিদ্যুৎ এই আছে, এই নেই ভেলকীবাজীতে এতে ছেলে-মেয়েদের পড়াশুনা করা কঠিন হয়ে দাড়িয়েছে। পল্লী বিদ্যুতের ঐ খুটির ব্যাপারে ভোলাহাট উপজেলা অভিযোগ কেন্দ্রে দ্বায়িত্বে নিয়োজিত ইঞ্জিনিয়ার কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী ১০ মে পর্যন্ত কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না হয়, তাহলে এরপর আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো বলে এরিয়ে যান। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ নয়াগোলা পলী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ চৌধুরী বলেন, ঐ পোলটির খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এ প্রতিবেদককে আশ্বাস প্রদাণ করেন।




