ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাদির গুলির মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা মির্জা ফখরুলের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

এরকম ঘটনা আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে।’

বিএনপির মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, শপথ গ্রহণ করেছি, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।

Shamol Bangla Ads

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি মনে করবে, স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!