ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

খবর টি পড়েছেন : ৭৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইসলামী ব্যাংক বাংলাদেশের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। সোমবার ব্যাংকের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, আহসানুল আলম এর আগে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।

তিনি হাসান আবাসন লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহসানুল আলম দেশের বৃহত্তম কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডের পরিচালক।

তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুই বার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইনজীবীকে মারধর : ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল… পরবর্তী সংবাদ মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads