ads

সোমবার , ১৭ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি দেখে মন্তব্য : কাদের

খবর টি পড়েছেন : ১৬৭
রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি দেখে মন্তব্য : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত ‘রোডম্যাপ’ বাস্তবায়ন প্রক্রিয়া ও অগ্রগতি দেখে এ বিষয়ে মন্তব্য করবে আওয়ামী লীগ। ১৭ জুলাই সোমবার সচিবালয়ে ‘নিরাপদ সড়ক চাই’ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই কথা বলেন।
রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে এ মুহূর্তে আওয়ামী লীগের যে বক্তব্য সেটা হচ্ছে এই রোডম্যাপটি বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব। তারা যা বলেছেন তা রোডম্যাপ, আমরা বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখতে চাই।
বিএনপির সমালোচনার মধ্যে একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রভাবমুক্ত করার লক্ষ্য নিয়ে দেড় বছরের কর্মপরিকল্পনা রোববার প্রকাশ করেছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত ‘রোডম্যাপে’ একাদশ সংসদ নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের সমাধান হবে না বলে মনে করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে সমস্যার সমাধান হবে না।
ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসে না, কতদিন হয়ে গেলে তিনি আর আসেন না। আরেকজন আবার টেমস নদীর পারে গেলেন। উনি যাচ্ছেন আমাদের এ ব্যাপারে আপত্তি বা মন্তব্য থাকার কথা নয়।
খালেদা জিয়া নাও ফিরতে পারেন এমন জনশ্রুতি রয়েছে উল্লেখ করে কাদের বলেন, গত শনিবার থেকে ফেইসবুকে দেখছি, টুইটারে দেখছি তার স্ট্যাটাস, এতো বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছে, এখন জনশ্রুতি হচ্ছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন, তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না। মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে, জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা প্রশাখা বিস্তার করছে।
দেশে ফেরার পর খালেদা জিয়া নির্বাচনী রোডম্যাপ বা সহায়ক সরকার গঠনের বিষয়ে ঘোষণা দিতে পারেন। এ বিষয়ে কাদের বলেন, শেখ হাসিনার মত ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কীনা, মামলার ভয়ে সময় আবার বর্ধিত হবে কীনা, ফিরে আসার বিষয় সেটা কেবল সময়ই বলে দেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসির নির্বাচনী রোডম্যাপ বাস্তবসম্মত : তোফায়েল পরবর্তী সংবাদ সুষ্ঠু নির্বাচন করলে ইসিকে সহযোগিতা করবো : মির্জা…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads