রফিক বাবু, দিঘলিয়া (খুলনা)প্রতিনিধিঃ দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি,দৈনিক ভোরের ডাক পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি মল্লিক মোকসুদুর রহমান খোকনকে চিহ্নীত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিম মল্লিকের পুত্র সালাউদ্দিন মল্লিক সহ ৮/১০ জন মুখোশধারী তার বাড়ীতে ঢুকে তাকে জীবন নাশের হুমকি দেয় ।
এ ব্যাপারে সাংবাদিক মল্লিক মোকসুদুর রহমান খোকন সন্ত্রাসীদের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় একটি সাধারন ডাইরী করেছে ।যার নং-৯৯৫ তারিখঃ ৩০/০৪/২০১৪ ।
এদিকে সাংবাদিক খোকনকে সন্ত্রাসীরা জীবন নাশের হুমকি দেওয়ায় এর তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দিঘলিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ ।




