সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : আজ ৫ মে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার শ্রী সন্দীপ চক্রবর্ত্রী সাপাহারে আসছেন। তার এ সফরকে সামনে রেখে সাপাহারে সাজ সাজ রব পড়ে গেছে। রাস্তায় রাস্তায় তোরন নির্মান, ফ্লাগ উত্তোলন, এলাকার রাস্তাঘাট পরিস্কার, প্রশাসনের নিরাপত্তা টহল চলছে খুব জোরালো ভাবে। পুরো উপজেলায় বইছে যেন খুশীর বন্যা।
নওগাঁ-১আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকার বরেন্দ্র অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করনে ভারত সরকারের সহায়তায় ৪শ’ গভীর নলকুপ প্রদান করা হয়। উক্ত গভীর নকুপগুলি স্থাপনে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে স্বাধীনতার বিজয় স্মৃতি স্তম্ভ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর শুভ উদ্বোধন করবেন। এসময় এলাকার সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার সহ একাধীক সাংসদগন তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন বলে ও জানা গেছে।




