ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়না পাখির মতো শেখানো কথা বলে বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১৫
ময়না পাখির মতো শেখানো কথা বলে বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ, রিজভী, ফখরুল সাহেব, গয়েশ্বর বাবু, আরও যারা বিএনপির সম্মানিত নেতারা রয়েছেন সবাই তোতা কিংবা ময়না পাখির মতো কথা বলেন।

Shamol Bangla Ads

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছেন।এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রকৃতপক্ষে বিএনপি ১৪ বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।

রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও, বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। ভোট কিন্তু খুবই সুষ্ঠ এবং সুন্দর হয়েছে।

Shamol Bangla Ads

এসময় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ নেতারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫০০-১০০০ টাকার নোট দেওয়ায় বন্ধ হচ্ছে মেট্রোরেলের ভেন্ডিং… পরবর্তী সংবাদ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা, ‌‘স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads