এম, এ করিম মিষ্টার, নীলফামারী : প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে নীলফামারীতে তিন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট গ্রামের মৃত সুনীল চন্দ্র রায়ের ছেলে দীনেশ চন্দ্র (৩৫), কচুকাটা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম (৩৪) ও পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি বাজার এলাকার কালিপদ রায়ের ছেলে ভূপতি রায় (৪০)। ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই রায় দেয়া হয়।




