ads

শনিবার , ৩ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলুকদিয়া-চুয়াডাঙ্গা সড়ক সামান্য বৃষ্টিতেই মৃত্যুকূপ : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

Chuadanga 03-05-2014চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলুকদিয়া-চুয়াডাঙ্গা সড়কের জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে থেকে জ্যোতি বিস্কুট ফ্যাক্টরি পর্যন্ত সামান্য বৃষ্টিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে।

Shamol Bangla Ads

রাস্তার পাশের জমিতে মাটি ভরাট করার জন্য কয়েকটি ট্রাক প্রতিদিন মাটি বহন করায় রাস্তার উপরে মাটি পড়ে এখন মাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। এ অবস্থায় শনিবার সকাল ১১ টার দিকে সামান্য বৃষ্টি হওয়াতেই মাটি কাঁদায় পরিণত হয়ে অতিরিক্ত পিচ্ছিল হয়েছে। তারপর থেকেই শুরু হয় দুর্ঘটনা। ব্যস্ততম এই সড়কে ২ ঘন্টায় প্রায় ১০০ থেকে ১৫০ টি মোটরসাইকেল আরোহী দূর্ঘটনার শিকার হন। সবাই খুব সতর্কতার সাথে চললেও দূর্ঘটনা এড়াতে পারছেনা। বৃষ্টি খুব সামান্য বলে খুব দ্রুত রাস্তা শুকিয়ে স্বাভাবিক হয়ে আসলেও জনমনে আতংক সৃষ্টি হয়েছে। বৃষ্টি যদি খুব বেশি হয় তাহলে কাঁদা আরও বেড়ে বড় বড় যানবাহন যেমন বাস, ট্রাক দূর্ঘটনার শিকার হয়ে অনেক প্রাণহানীর আশংকা আছে। এ ব্যপারে এলাকাবাসী ও পথচারীরা দায়ীদের রাস্তা পরিস্কার করে দেওয়ার দাবী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!