ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮

খবর টি পড়েছেন : ১৩৭
করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯৫ জনে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এর আগে গতকাল দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু এবং শনাক্ত হয় ১৫৪ জনের। ফলে মৃত্যু ও শনাক্ত উভয়ই বাড়ল এক দিনের ব্যবধানে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯০৬টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ শতাংশ।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন। বয়সভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব দুজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ক্লিন ফিড চালু থাকলে লাভবান হবে বেসরকারি… পরবর্তী সংবাদ লঞ্চের ভাড়াও বাড়ল, ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads