পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনদিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপ্তি হয়।
মেলার উদ্বোধনী দিনে বিজয় কি বোর্ডের জনক মোস্তফা জব্বারের উপস্থিতিতে সূচনা করা হয়। মেলায় ২০টি স্টল তাদের আইটি বিষয়ে আগত ছাত্র-ছাত্রী ও দর্শকদের ধারণা দেওয়া হয়। মেলায় আসা আগত দর্শনার্থীদের মধ্যে প্রতিদিন আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতা, প্রশ্নোত্তর পর্ব, শিশুদের কম্পিউটারে ছবি আঁকা, এ্যানিমেশান সিনেমা দেখানোসহ নানা রকম আয়োজনের মাধ্যমে মেলাটি উদযাপন করা হয়। গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নেত্রকোনা, মো. ইউসুফ আলী, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান প্রমুখ। পরে জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর উপস্থাপনায় এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়।

ছবি সংযুক্ত




