ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ বছরেও নিয়োগ নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৩:৪৯ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ বছরেও নিয়োগ নেই

হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ বছরেও এমএলএসএস, মালী ও সুইপারসহ বেশ কয়েকটি পদের নিয়োগ প্রক্রিয়া রহস্যজনক কারনে বন্ধ থাকায় আবেদকারীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
জানা যায়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৪ সালের ১৫ আগষ্ট জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে ওয়ার্কশপ টেকনিশিয়ান,পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক,সহকারী লাইব্রেরিয়ান, উচ্চমান সহকারী, এমএলএসএস, ডেসপাস রাইডার, মালী, সুইপারসহ বেশকিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে ছিল। কিন্তু প্রার্থীদের পরীক্ষা নেওয়ার সম্পন্ন হলেও এমএলএসএস,নাইটগার্ড,মালী ও সুইপার আজও নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ২০০৮ সালে ৮অক্টোবর পুনরায় এমএলএসএস,নাইটগার্ড,মালী ও সুইপার পদের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে আবেদকারীদের পরীক্ষা নিয়ে আবারও রহস্যজনক কারনে স্থগিত হয়ে যায়।তৃতীয় দফা ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর একই পদে জাতীয় দৈনিকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে রহস্যজনক খেলায় ওইসব পদের আবেদনকারীর অনেকের বয়স পেরিয়ে গেছে,আবার অনেকের বয়স পেরিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে।
কয়েকজন আবেদকারীর সাথে কথা বলে জানাযায়,তারা এইসব পদের জন্য পরীক্ষা দিয়েও ১০ বছর ধরে অপেক্ষায় রয়েছে। বাংবার একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করায় চরম হতাশায় দিন কাটাতে হচ্ছে তাদের। তারা এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Need Ads
error: কপি হবে না!