ads

সোমবার , ২৭ জুন ২০২২ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে নিশোর উপস্থাপনায় বিটিভিতে ‘আনন্দমেলা’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৭, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

নন্দিত অভিনেতা আফরান নিশোর উপস্থাপনায় বিটিভিতে প্রচার হবে তারকাবহুল ‘আনন্দমেলা’। এতে তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় টি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে নিশো সাজিয়ে তুলবেন পুরো আনন্দমেলা। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, আনন্দমেলাজুড়ে থাকছে বিভিন্ন চমক। একটি পর্বে আড্ডায় অংশ নিয়েছেন পরীমণি ও তার স্বামী শরিফুল রাজ।

Shamol Bangla Ads

জানা যায়, এতে পরী তাঁর সংসারের হালচালের খবর দিয়েছেন। কথা বলেছেন মিডিয়া নিয়েও। তৈরি হয়েছে একটি থিম সং। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এ ছাড়া রয়েছে নিশীতা বড়ূয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন অপু বিশ্বাস ও সাইমন। থাকছে নুসরাত ফারিয়ার নাচ। ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তাঁর ছবির নায়িকা অঞ্জনাকে নিয়ে। এ ছাড়া থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দমেলার শুটিং শেষ হয়েছে। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!