ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

খবর টি পড়েছেন : ২৭০
লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মৃদু তাপপ্রবাহ বইছে।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের দুই বিভাগ, ১০ জেলা ও দুই উপজেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী। উপজেলার মধ্যে রয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘মার্চ মাসে আবহাওয়ার স্বাভাবিক নিয়মে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এখন পশ্চিমা লঘুচাপের প্রভাবে তাপমাত্রা বেশি রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।’

Shamol Bangla Ads

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামীকাল আরও সুস্পষ্ট হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি পরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। আগামী ২০ মার্চের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আগামী সপ্তাহের মধ্যে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

তবে ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত হানবে তা এখনো স্পষ্ট নয়। গতকাল বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ প্রাথমিক অবস্থায় রয়েছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে আরও দুটো ধাপ পার হতে হবে। তারপর পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এটা বাংলাদেশে আঘাত হানতে পারে, তা এখনই বলার সময় আসেনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শবে বরাতে উপলক্ষে নিরাপত্তা জোরদার পরবর্তী সংবাদ দেশে কোটিপতি হিসাবধারীর সংখ্যা লাখ ছাড়িয়েছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads