ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট আম ফাউন্ডেশনের ১০ম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে তাদের কার্যালয়ের আম্রকাননে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুখ্য বৈজ্ঞানিক ডাঃ বশির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, নবাগত ওসি (তদন্ত) মোজাহার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী, ইউপি চেয়ারম্যানগণ-ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন, জগলুল হক, আম ফাউন্ডেশন সহসভাপতি সহ অধ্যাপক আমিনুল হক, মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তোতা, কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ আতাউর রহমান রজব। আম ফাউন্ডেশনের এলাকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আম ফাউন্ডেশন সহসভাপতি মাহাতাব উদ্দিন। সভায় কার্যবিবরনী পাঠ করেন আমিনুল হক, বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মোজাম্মেল হক চুটু। এলাকা প্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত বক্তব্য রাখেন হোসেনভিটার ফারুক আহমেদ, হাঁসপুকুরের মিজানুর রহমান মাষ্টার, পাঁচটিকরীর আব্দুর রহিম, ইমামনগর বাজারের আলহাজ্ব গিয়াস উদ্দিন মাষ্টার, যাদুনগরের শাহজাহান বাবু, গোপিনাথপুরের মঈন উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক জুলফিকার আলী, ধরমপুরের এম.কোরবান আলী, তাঁতীপাড়ার সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বীরেশ্বরপুরের আব্দুর রশিদ মাষ্টার, গোহালবাড়ীর সহ অধ্যাপক আল-হেলাল, কানারহাটের আজাহার আলী, বজরাটেকের সহিমুদ্দিন বিশ্বাস, পঞ্চানন্দপুরের তরিকুল ইসলাম, জামবাড়ীয়ার রবিউল ইসলাম মিঠু প্রমূখ।




