আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে এক ব্যবসায়ী। এসময় আহত ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কলারোয়া বাজারে। কলারোয়া বাজারে ওড়না এন্ড থ্রিপিচ ঘরের মালিক সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন জানান, তিনি থ্রিপিচ বিক্রি বাবদ তুলসীডাঙ্গা গ্রামের জনৈক উত্তম ঘোষের কাছে পাওনা ৭’শ টাকা চাওয়ায় সে বিরূপ আচারণ করে। পরবর্তীতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে কতিপয় ব্যক্তিরা ইমরান হোসেনকে পিটিয়ে মারাক্ত জখম করে। এসময় তার সাইকেলে রাখা একটি ব্যাগে থেকে ১লক্ষ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ইমরান। স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় ইমরানকে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। রাতেই কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন ও সা. সম্পাদক ফারুকুজ্জামান হাসপাতালে ইমরানকে দেখতে যান এবং খোজ খবর নেন।




