অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় থানা চত্বরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোল ঘরের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

গতকাল শুক্রবার দুপুরে থানা কম্পাউন্ডে থানায় আসা জনসাধারণের বিশ্রামাগারের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোলঘরের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাজ্জাদ হোসেন, এসআই মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, শহিদুর রহমান, আ’লীগ নেতা আবুল বাশার হাওলাদার, আ. সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, থানার কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। পরে এমপি থানার বিভিন্ন সমস্যার কথা শুনে সার্বিক অবস্থা দেখতে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অনুদানে ওসি মো. সাজ্জাদ হোসেনের প্রচেষ্টায় গোলঘরটির নির্মাণ বাস্তবায়ন করা হয়েছে।




