মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গত ১ মে থেকে শুরু হওয়া ৩ দিনের মিনি ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার প্রায় অর্ধ লক্ষাধীক মুসল্লি একসাথে জুম্মার নামাজ আদায় করেছন। জুম্মার নামাজ পরিচালনা করেন, কাকরাইল মসজিদের মুরব্বি মুফতি তৌহিদুল ইসলাম।

জানা যায়, জুম্মার নামাজকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি আসতে থাকে এবং প্রায় অর্ধ লক্ষাধীক মুসল্লি একসাথে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূইয়া প্রমুখ। প্রচন্ড তাপদাহে আগত মুসল্লিদের জন্য লেবু গুড়ের শরবতের ব্যবস্থা করেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী এসএম রবিন হোসেন।




