আমতলী (বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে ফেন্ড হলোস ফাউন্ডেশন ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনিস্টিটিউট এর সহযোগিতায় এনএসএস সোমবার সকাল ১০ টায় আরপাঙ্গাশিয়া ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে বিনা মূল্যে এক চক্ষু চিকিৎসা শিবিরের অয়োজন করে। শিবিরে ১শ’ ৭৬ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং ৫৬ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।
আমতলীতে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানের কাজ শুরু

সারাদেশের ন্যায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের কাজের অংশ হিসাবে সোমবার আমতলী উপজেলার হলদিয়া, চাওড়া, আরপাঙ্গাশিয়া, কুকুয়া, গুলিশাখালী,আমতলীসদর , আঠারগাছিয়া, ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মসংস্থানের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল জানান উপজেলার ৭ টি ইউনিয়নে ২৩টি প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ আটাশ হাজার টাকার কাজ শুরু হয়েছে। মোট ২৬৯১ জন অতি দরিদ্র নারী ও পুরুষ শ্রমিক কর্মসংস্থান কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ করার সুযোগ পেয়েছেন। প্রত্যেক শ্রমিক দৈনিক ৭ ঘন্টা কাজ করে ২০০টাকা করে মজুরি পাবেন। এ প্রসঙ্গে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. দেলোয়ার হোসেন বলেন এসময় আমাদের অঞ্চলেকাজ কর্ম না থাকায় এ কর্মসূচীর মাধ্যমে অতিদরিদ্র পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে আসবে।




